আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ নির্ধারন নিয়ে নির্বাচন কমিশনের সতর্ক থাকা উচিত ছিলো।

আদালতের নির্দেশ মেনে আন্দোলন থেকে সরে ঢাকা সিটির ভোটে সবাইকে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি বলেন, ভোটের তারিখ নিয়ে কোর্ট যে আদেশ দিয়েছেন, আমি মনে করি তা মেনে চলা উচিত।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ অনুরোধ জানান।

তিনি বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে আছে। আচরনবিধি মেনে চলতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিদেশী এক সংস্থার জরিপে দেখা গেছে সরকারের জনপ্রিয়তা বেড়েছে। দেশ ঠিকভাবেই চলছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর সরকারের কোন বাঁধা বা চাপ নেই। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নির্বাচন নিয়ে কোন বাড়াবাড়ি না করতে।

আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশন চাইলেই আইন প্রয়োগ করতে পারে।

এএস