জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন চলাকালে দলটির দু’পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে মাথা ফেটেছে জাপার চার কর্মীর।

রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটে মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— শ্যামপুর থানার জাপার কর্মী সাজু (১৪), বিল্লাল (১৫), সোহেল (১৪) ও সোহাগ (১৪)।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরে আলম  জানান, নিরাপত্তার স্বার্থে ওই স্থান থেকে দু’পক্ষের লোককে সরিয়ে দেওয়া হয়েছে।

এমএইচ