সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান সিরাজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি বলেন, “বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ১৪ জুলাই বিকাল সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার ইন্তেকালে জাতি একজন বিজ্ঞ রাজনীতিবিদকে হারালো।”
জামায়াতের সেক্রেটারি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও দেশের রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে। তিনি বন ও পরিবেশ মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





