আওয়ামী লীগের কাউন্সিলে দলীয় নেতৃত্বে নতুন মুখ আসছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে মহিপাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এক জানান।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে দলীয় নেতৃত্বে নতুন মুখ আসলে দলে রক্ত সঞ্চার হবে। তারা দেশের উন্নয়নে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজউল হক পিপিএম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ।

এম আর