দৈনিক নিউএইজ’র সম্পাদক নূরুল কবির বেলা’র প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিকীর অপহরণের প্রসঙ্গে বলেছেন, রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছাড়া এ ধরনের গুম-খুন-অপহরণের মতো কাজ হতে পারে না। দেশে গণতন্ত্র আছে। আর গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের কার্যকলাপ চলতে পারে না।
জাতীয় প্রেসক্লাবের সামনে লেখক, শিল্পী, সাস্কৃতিক কর্মী ও শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে 'বিচার বহির্ভূত হত্যা, গুম, অপহরণ বন্ধ করুন, সকল নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত করুন' শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, তেল-গ্যাস-বিদ্যুৎ ও বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহম্মদ, সমাজ বিজ্ঞানী ড. স্বপন আদনান প্রমুখ।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
'রিজওয়ানার স্বামী অপহরণে রাজনৈতিক সম্পৃক্ততা আছে'
দৈনিক নিউএইজ’র সম্পাদক নূরুল কবির বেলা’র প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিকীর অপহরণের প্রসঙ্গে বলেছেন, রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছাড়া এ ধরনের গুম-খুন-অপহরণের মতো কাজ হতে পারে না। দেশে গণতন্ত্র আছে। আর গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের কার্যকলাপ চলতে পারে না





