পাঁচ দিনের ব্যক্তিগত সফরে নিজের নির্বাচনী এলাকা রংপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শনিবার সকাল পৌনে নয়টার দিকে এরশাদ রংপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১৮ মার্চ এরশাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
এরশাদের প্রেস এ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, ব্যক্তিগত কাজ ও নির্বাচনী এলাকায় জনগণকে সময় দেয়ার জন্য স্যার রংপুরে গেছেন। ১৮ মার্চ তিনি ঢাকায় ফিরবেন।
কেএইচ





