গণতন্ত্র হত্যা দিবস ও আমীর জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল কারেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলটি রাজধানীর উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামপুরা-বাড্ডা প্রধান সড়কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বর্তমান সরকার গায়ের জোরে একতরফা ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যার পাশাপাশি একের পর এক দেশপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দকেও হত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন’।

তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে ক্ষমতাসীন গোষ্ঠীর এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এরই মধ্যে তারা চারজন দেশপ্রেমিক জাতীয় নেতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। এরই ধারাবাহিকতায় আমীরে জামায়াত, সাবেক সফল মন্ত্রী, বিশ্বখ্যাত আলেমে দ্বীন ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা মতিউর রহমানকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু এই বর্ষীয়ান জাতীয় নেতার বিরুদ্ধে অবৈধ ও ফ্যাসিষ্ট সরকারের কোন ষড়যন্ত্রই দেশের জনগণ মেনে নেবে না’।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘জিঘাংসা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে অবিলম্বে সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন দিন এবং আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় দেশের জনগণ কখনোই আওয়ামী লীগকে ক্ষমা করবে না’।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য মোঃ সালাহউদ্দিন আহমেদ ও মোঃ সাইফুল ইসলাম, জামায়াত নেতা আতাউর রহমান সরকার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি তারিক হাসান, শিবির নেতা সোহেল রানা মিঠু প্রমূখ।

- বিজ্ঞপ্তি।

এআই