শনিবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুগপৎ কর্মসূচীর অংশ হিসাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও ১০দফা দাবীতে লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. ইরান বলেন, সরকার দলীয় লুটেরা সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণ চোখে সরষেফুল দেখছে। চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেনীর অবস্থা শোচনীয়। সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে সফল হলেও দেশের জনগণের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কাছে জনগণের স্বার্থ উপেক্ষিত। সরকার ১০ টাকায় চাল, বিনামূল্যে সার ও ঘরে ঘরে চাকুরী দেয়ার কথা বলে ক্ষমতা দখল করে সকল ওয়াদা বেমালুম ভুলে গেছে। সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতা-কর্মীরা দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিনত করেছে। জনগণ আওয়ামী দুঃশাসন ও লুটপাট থেকে বাচঁতে চায়।

নওগাঁয় আইন শৃংখলা বাহীনির হেফাজতে নারীর মৃত্যুর নিন্দা জানিয়ে বলেন, রক্ষক আজ ভক্ষকের ভূমিকা পালন করছে। গ্রেফতারের ৩০ঘন্টা পরে ডিজিটাল আইনে মামলা হাস্যকর। সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে মানুষের কন্ঠরোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা আইন গলার কাঁটা। তাই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গণমাধ্যম কর্মীদের দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। নির্বিচারে রাজনৈতিক মামলায় গ্রেফতার সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে।

লেবার পার্টি ঢাকা মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হুমাউন কবিরের পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুইঁ, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক রাছেল সিকদার লিটন, কেন্দ্রীয় সদস্য রুম্মান সিকদার, ইমরান হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এমআই