জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে,কেননা বাংলাদেশ জন্মের বিরুদ্ধে এ সংগঠনটি কাজ করেছে। তারা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা,ধর্ষণ,অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধ করেছিল বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবি'র চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কুড়িগ্রাম টাউন হলে 'রুখে দাঁড়াও বাংলাদেশ' শীর্ষক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন,জামায়াত জঙ্গি সংগঠন। উপজেলা নির্বাচন বিষয়ে তিনি বলেন,নির্বাচন কমিশন বর্তমানে অনেক শক্তিশালী হলেও বিচ্ছিন্ন ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রয়োজন ছিল তা কমিশন করেনি। আমরা সকল সুষ্ঠু নির্বাচনের পক্ষে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এনামুল হক। এখানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. এমএম আকাশ।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]