২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে একটি আলোচনা সভার আয়োজন করে সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশন। বাংলাদেশ সময় ২৬ মার্চের প্রথম প্রহরে রিয়াদের হোটেল কোকোপ্লামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের ইতিহাস ও তার জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন।
সকলকে বঙ্গবন্ধু সম্পর্কে ভালোভাবে জানতেও উৎসাহী করেন তারা।
আলোচনা সভা শেষে ২৫ মার্চ কালোরাতে গণহত্যার শিকার সকল বুদ্ধিজীবীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধু-ফাউন্ডেশন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালামের পরিচালনায় ও সভাপতি ডা. কাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপদেষ্টা ডা. নিয়াজ মোহাম্মাদ খাঁন, সংগঠনের সভাপতি ডা. কাজী মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুস সালাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মাদ আলী নূর, আওয়ামী লীগ নেতা কাজী সেলিম রেজা, রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুবসহ আওয়ামী অঙ্গ সংগঠনের বিভিন্ন সিনিয়র নেতারা।
মঞ্চে সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আবুল বাশার মৃধা, ড. সমির দত্ত, ড. এনসি বাকালী, বিশিষ্ট ব্যাবসায়ী আশ্রাফ আকন্দ, ডা. এস কে মোন্তাজুল ইসলাম, সামসুল আলম, কৃষিবিদ শামীম আবেদীন, শিক্ষক খাদেমুল ইসলাম, আব্দুল মালেক, শাহরীয়ার এন মাহবুব, কবি চঞ্চল চৌধুরী, আবুল খায়ের, গাজী সাঈদ, মো. ইসহাক হোসেন, আব্দুল গফুর, কাজী স্বপন, কুদ্দুছ, আলী নূর ইসলাম রনি, এম জলিল, রব হাওলাদার, আয়ুব হোসেন ভূট্টো, আনায়ার, আবুল হাসেম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মাদ নাসির উদ্দিন।
জেআই





