নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ প্রতিনিয়ত গণতন্ত্রের পক্ষে কথা বলে, কিন্তু প্রতিনিয়ত গণতন্ত্রের বিপক্ষে কাজ করে।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘পলিটিক্যাল ক্রাইসিস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি বইয়ের প্রকাশনা উৎসবে নজরুল ইসলাম এ কথা বলেন। সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজ (সিএনএস) বইটি প্রকাশ করে।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে ১৯৭৫ সালে একদলীয় শাসন বাকশাল করতে চেয়েছিল।

আজকের সরকারের লক্ষ্যও একদলীয় শাসনের দিকে দেশকে নিয়ে যাওয়া। দেশ এখন গভীর সংকটে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করা দরকার।

কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় নিতে মুক্তিযুদ্ধ হয়নি। মানুষ মুক্তিযুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংবাদিক শফিক রেহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইউম, শওকত মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

এসএইচ