বিডিয়ার হত্যাকাণ্ডের বিচার খণ্ডিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এর নেপথ্য যারা রয়েছেন তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে.জে. মাহবুবুর রহমান।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বিডিয়ার হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের মাজারে দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব বলেছেন মাহবুবুর রহমান।
তিনি বলেন, এক সঙ্গে এতগুলো টগবগে সেনা সদস্য নিহত হওয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে কোথাও ঘটেনি। এর পরিকল্পনাকারীরা যতই শক্তিশালী থাকুকনা কেন তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,  স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, সহকারী দপ্তর সম্পাদক শামীমুর রহমান, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এফএ
[/b]