স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি সহযোগী সংগঠন। এ দলটি যেন কখনো ক্ষমতায় না আসতে পারে সেজন্য দেশবাসী ও নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

রোববার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রমাণ রয়েছে ১৭ ও ২১ আগস্টের বোমা হামলার বিষয়ে খালেদা জিয়া আগ থেকে জানতেন। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় এ হামলা হয়েছে। এ হামলায় তিনি পূর্ণ সহযোগিতা করেছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, তিনি রাষ্ট্রকে সন্ত্রাসী ও জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ