বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম উত্তর জেলা বি.এন.পি'র আহবায়ক লায়ন আসলাম চৌধুরী বলেন, ‘দেশ আজ গভীর সংকটে, মানবতা আজ বিপন্ন, গনতন্ত্র আজ বাকশালের হাতে জিম্মি। এই অবস্থায় ছাত্রসমাজকে ঘরে বসে থাকলে হবেনা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
আলোচনায় অংশ নিয়ে গোলাম আকবর খোন্দাকার বলেন, আমাদের রক্তস্নাত স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। জাতির এই চরম ক্রান্তিলগ্নে বাংলাদেশের ছাত্র সমাজের অভিভাবক হিসেবে শহীদ জিয়ার আদর্শের ছাত্রদলকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
আমিনুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপি'র নির্বাহী কমিঠির সদস্য মাহবুবুর রহমান শামীম, চট্রগ্রাম দহ্মিণ জেলা বিএনপি'র সাবেক সভাপতি আহম্মদ খলিল খান, চট্রগ্রাম মহানগর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি, আবু সুফিয়ান প্রমুখ।
এমএ





