নারায়ণগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশের অনুমতি দেয়নি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।খুন-গুম-অপহরণের প্রতিবাদে ১৪ মে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।
বুধবার রাতে সিটি কপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভি সাংবাদিকদের বলেন,নারায়ণগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং অনুমতি চাওয়া স্থানের পাশেই হাসপাতাল থাকায় সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
এর আগে বুধবার দুপুরে জেলা বিএনপি খুন-গুম-অপহরণের প্রতিবাদে আগামী ১৪ মে সমাবেশের জন্য জেলা পুলিশ সুপার (এসপি), জেলা প্রশাসক ও সিটি মেয়রের ‍কাছে অনুমতি চায়। আবেদনপত্রে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের স্বাক্ষর ছিল।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]