দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ অস্ত্রের জোড়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে। আমরা বিচার পাই না। এভাবে চলতে দেয়া যায় না।  
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, যদি আমরা সতিৎকার অর্থে প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে পারব না। গণবিরোধী এই সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অস্ত্রের জোড়ে দখলদারের মতো জনগণের উপর চেপে বসেছে।
বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি) চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, মানবাধিকার সম্পাদক নাসির উদ্দিন অসিম, তারেক রহমানের আইনজীবী ব্যারিষ্টার কায়সার কামাল প্রমুখ। বিশিষ্ট চলচ্চিত্রকার গাজী মাযহারুল আনোয়ার, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চিত্রনায়ক ও চলচ্চিত্র নির্মাতা হেলাল খান, কন্ঠ শিল্পী রিজিয়া পরভীন প্রমুখ।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]