শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক মিশন জাপানের মহিলা বিভাগের সভানেত্রী রাজিয়া বিলকিস মিমির সভাপতিত্বে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদ।

তিনি বলেন, নৈতিক চরিত্র ও মূল্যবোধ সম্পন্ন, মা-বাবার চক্ষু শীতলকারী আদর্শ সন্তান গঠনের পাশাপাশি জাপানে দাওয়াতে দ্বীনের কাজে জাপান প্রবাসী নারী বোনদের বিশেষ ভুমিকা পালন করতে হবে। বর্তমান আধুনিক যুগে এই কাজ নারী সমাজের জন্য চ্যালেঞ্জিং। আল্লাহর রেজামন্দী হাসিল ও পরকালীন জবাবদিহিতার অনুভুতি নিয়ে ইহকালীন ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনা করতে হবে এবং শান্তি ও পরকালীন মুক্তির জন্য নিরবচ্ছিন্নভাবে আমাদেরকে প্রতিটি কাজ আঞ্জাম দিয়ে যেতে হবে। উম্মুল মু’মিনিন খাদিজাতুল কুবরা ও মা আয়েশার (রাঃ) পদাঙ্ক অনুসরণে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ।

প্রেস বিজ্ঞপ্তি