৭১ -এর খুনী, ৭৫ -এর খুনী, ২১ আগস্টের খুনী পকিস্থানপন্থী বিএনপি-জামায়াতকে রাজনীতি ও নির্বাচনের মাঠ থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
আজ (০৭ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী : জাতীয় শোক দিবস উপলক্ষে জাসদ আয়োজিত আলোচনা সভায় ভাষণদানকালে ইনু এইসব কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও হাসানুল হক ইনু এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার রাজনীতি বিএনপি-জামায়াত বহন করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধি-অগ্রগতি-প্রগতি বিএনপি-জামায়াত সহ্য করে না। এরা সুযোগ পেলেই মিথ্যাচার করে, গুজব রটিয়ে, উস্কানী দিয়ে দেশে সংঘাত-সংঘর্ষ তৈরির অপচেষ্টা চালায়।
ইনু আরও বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিশুদের নিষ্পাপ পবিত্র আন্দোলনকে বিএনপি-জামায়াত গুজব রটিয়ে উস্কানি দিয়ে কলংকিত করার অপচেষ্টা চালিয়েছিল। তিনি বলেন, ৭১ এর খুনী, ৭৫ এর খুনী, ২১ আগস্টের খুনী পকিস্থানপন্থী বিএনপি-জামায়াতকে রাজনীতি ও নির্বাচনের মাঠ থেকে বিতাড়িত করতে হবে।
জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, এড. শাহ জিকরুল আহমেদ, অ্যাড. হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, নারী বিষয়ক সম্পাদক উম্মে হাসান ঝলমল, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমূখ।
সভাপতির ভাষণে অ্যাডভোকেট রবিউল আলম বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু হত্যা বাঙালি জাতির ইতিহাসের সব চাইতে কলংকজনক ঘটনা। ইতিহাসের সবচাইতে বড় ট্রাজিডি।
তিনি আরও বলেন, বিএনপি-জামাতের নিজস্ব কোনো রাজনীতি নেই, বাংলাদেশের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করাই বিএনপি-জামায়াতের রাজনীতি।
শিরীন আখতার বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে রাজনীতি খুনি মোশতাক জিয়া শুরু করেছিল তার বিরুদ্ধে জাসদ সাহসী প্রতিরোধ গড়ে তোলে।
এমবি





