ইসলামী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে তারা বলেন, ‘ইসলামী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুরসহ নবগঠিত কমিটির সকল দায়িত্বশীল ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া ও মোবারকবাদ জানাচ্ছি। দেশ ও ইসলামের পক্ষে বরাবরই ছাত্রসমাজের বিশেষ করে ইসলামী ছাত্রসংগঠনগুলোর অগ্রণী ভূমিকা ছিল। দেশের এ ক্রান্তিলগ্নে আবারো ছাত্রসমাজের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করে জনগণ।’
বিবৃতিতে তারা আরো বলেন, ‘আমরা আশা করি, নতুন কমিটি ইসলামী ছাত্র আন্দোলনকে আরো গতিশীল করতে যথাসাধ্য চেষ্টা করবে। তাদের সার্বিক কর্মকাণ্ড দেশে ইসলাম প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জাতি প্রত্যাশা করে, দেশের মানুষের অধিকার আদায় ও প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামবিরোধী শক্তির ষড়যন্ত্রের মোকাবেলায় ইসলামী ছাত্র আন্দোলন অগ্রণী পালন করবে ইনশাআল্লাহ’।
ছাত্রশিবির নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের সুস্থতা ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। একইসাথে তারা সদ্য বিদায়ী কমিটির সভাপতিসহ অন্য বিদায়ী দায়িত্বশীলদের আগামীর সাফল্যময় পথচলায় সাহায্য চেয়ে আল্লাহর দরবারে দোয়া করেন।-প্রেস বিজ্ঞপ্তি।
এবিএস





