বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ল্যাপটপ ও খাবার বিতরণ করেছেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনলাইন ভিত্তিক সংগঠন অর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ ও খাবার বিতরণ করেন তিনি।

এ সময় অর্পণ সংঘের প্রধান পৃষ্ঠপোষক বিথিকা বিনতে হোসাইন, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, মাহবুবুল হক নান্নু, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে। দিনটিকে ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে তার দল বিএনপি।

এমএইচ