আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। কয়েক দিন আগে কিছুটা জ্বর অনুভূত হওয়ায় বুধবার (২০ মে) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
শফিউল আলম নাদেলের ঘনিষ্ঠ সিলেট চেম্বারের ভাইস প্রেসিডেন্ট তাহমিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার জন্য আমরা দোয়া করছি। এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।
এমবি





