মঙ্গলবার (২২ জুন) বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ হবে। এ ছাড়া ‍জুলাই গণঅভ্যুত্থান বর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট।

‎একই দাবিতে ৪ জুলাই জেলা শহরে সমাবেশের ডাক দিয়েছে তারা। মঙ্গলবার সকালে মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপির মধ্যে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে। জুলাই হত্যার বিচারকাজ দুর্বল ও ধীরগতির করায় বিচার পাওয়া নিয়ে জাতি সন্দিহান। এরই মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকার যদি নিজেদের শুধরে না নেয় তবে চলমান আন্দোলন আরও বেগবান করা হবে।

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ এমন মন্তব্য করে হামিদুর রহমান আজাদ বলেন, এভাবে চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এস