আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ (এমপি) বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে এমন তথ্য মিডিয়াতে আসেনি ।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দুঃস্থদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, যারা একটু সমাজ সচেতন মানুষ তারা বিএনপির মতো ঘৃণিত দলের সঙ্গে থাকতে চাচ্ছেন না। সে কারণে যদি তারা তাদের প্রার্থী না দিতে পারে সেটা তাদের ব্যর্থতা।

তাদের ব্যর্থতার দায়ভার অন্য কেউ বহন করতে পারে না। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে এবং শীর্ষ নেতাদের উপর আস্থা না থাকায় কিছু কিছু জায়গায় বিএনপি প্রার্থী দিতে পারে নাই।

এসময় আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমবি