রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতাল  ত্যাগ করেছেন।

কাউকে কিছু না জানিয়েই মঙ্গলবার গভীর রাতে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে শনিবার তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বুধবার সকালে জানান, রিজভী হাসপাতাল থেকে চলে গেছেন বলে শুনেছি।

পালিয়ে যাওয়ার কিছু নেই। কারণ তিনি পুলিশের কাছে আটক বা গ্রেফতার ছিলেন না। তিনি চিকিৎসা শেষে চলে যেতেই পারেন বলেও জানান এসআই হাবিবুর।

এমকে