রংপুরের মিঠাপুকুর উপজেলা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান পায়েলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় বিশেষ জেলা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বলেন,মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার সদর থেকে শিবিরের সভাপতি মাহমুদুল হাসান পায়েলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ৬টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]