ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার দাবি জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেছেন, মানব সভ্যতার কসাই ইসরায়েলকে এখনই রুখতে না পারলে বিশ্ব সভ্যতা হুমকীর মুখে পড়বে।

গাজায় গণহত্যার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নগর জাগপা আয়োজিত কালো পতাকা বিক্ষোভ ও সমাবেশে তিনি এ দাবি ও মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে সাহসী জনগনের সংগ্রামের সাথে সংহতি ঘোষণা করে মুসলিম বিশ্ব সহ বিশ্ব সভ্যতাকে এই সংগ্রামে শামিল হবার আহবান জানান।

তারা বলেন, শেখ হাসিনার জালিম সরকার একদিকে ইসরায়েলি হামলার নিন্দা করছে অপর দিকে নিজ দেশের জনগনের সাথে ইহুদীবাদী ইসরায়েলের মত আচরণ করছে। এ ধরণের মুনাফেক সরকারদের কারণেই আজ ফিলিস্তিন, কাশ্মির, আফগানিস্তান, ইরাক, লিবিয়ার মত রাষ্ট্র সমূহ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানাউল্ল্যাহ সানুর পরিচালনায় বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম), এআর