নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা করার অভিযোগে সোমবার বিকাল ৪টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামায়াতকর্মী নাজির আহম্মদ (৫০),শিবিরকর্মী রবিউল হাসান (২২), মো. দুলাল (২৭) ও নাজমুল হোসাইন (১৯)।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
[b][size=4][font=SolaimanLipi]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/font][/size][/b]