সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, জেল, জুলুম অত্যাচার করে আমাদের গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। আপনারা যত জুলুম,নির্যাতন করবেন তত আমাদের আন্দোলন বেগবান হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ রাজনৈতিক নেতাদের মুক্তির দাবীতে ঢাকা জেলা ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
নোমান বলেন, আওয়ামী লীগ সরকার ৫ জানুয়ারী ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা গ্রহণের পর থেকে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর গুম, খুন, নির্যাতন, অব্যহত রেখেছে। প্রতিনিয়ত আমাদের সহ-কর্মীরা গুমের শিকার হচ্ছে। যারা গুমের শিকার হয়েছেন তাদের কয়েকজনের লাশ পাওয়া গেলেও বেশিরভাগের লাশ পাওয়া যায়না। আমরা সহকর্মীদের লাশ দাফনের নিশ্চয়তা চাই।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান অভিযোগ করেন, অবৈধ ক্ষমতা দখলকারী সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার চক্রান্ত করছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার বেআইনি ভাবে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাদের জেলে পাঠিয়েছে।
বিচারপতিদের উদ্দেশে তিনি বলেন, আমরা বিচারপতিদের কাছে সরকারের অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবী জানাই। একটি গণতান্ত্রিক দেশে বিচারালয়ের ওপরে আর কিছু থাকতে পারে না। বিচারপতিরা পারেন দেশের জনগণেরে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে।
ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পলের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২৯ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
যত নির্যাতন করবেন আন্দোলন তত বেগবান হবে: নোমান
সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, জেল, জুলুম অত্যাচার করে আমাদের গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। আপনারা যত জুলুম,নির্যাতন করবেন তত আমাদের আন্দোলন বেগবান হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির





