বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, আমরা জানতে চাই জনগণের প্রতিপক্ষ কেন পুলিশ? তিনি বলেন, লেখক ব্লগার মোস্তাক আহমেদ কে শুধুমাত্র তার একটি লেখার জন্য, সরকারের সমালোচনা করে একটি লেখার জন্য সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে এবং ৬ মাস তাকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে স্বাধীনতার ইশতেহার পাঠের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আলমগীর বলেছেন, শুধু মোস্তাক আহমেদ একা নন এরকম বহু মানুষকে বাসা থেকে তুলে নিয়ে আটক রাখা হয়েছে। আপনারা দেখেছেন সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় আমাদের ছাত্রনেতাদের কে কি অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে গত কয়েক দিন আগে। এবং হাসপাতাল থেকে একটি ছেলেকে তুলে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে তার উপর পৈশাচিক নির্যাতন চালানো হয়।

ফখরুল বলেন, আজকে সমস্ত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত দেশপ্রেমিক মানুষকে আহ্বান জানাতে চাই আসুন ১৯৭১ সালে আমরা যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য তার জন্য আরেকটি লড়াই আমাদেরকে করতে হবে।

তিনি বলেন, গণমাধ্যমের সামনে প্রধান নির্বাচন কমিশনার আরেকজন নির্বাচন কমিশনারের সাথে ভিশন তর্ক যুদ্ধ করেছে, একজন বলেছেন এখনতো নির্বাচনী হয় না

আমরা ইতিহাসকে বিকৃত করতে চাইনা সেজন্যই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটিতে সেইসব বীর যোদ্ধাদের সামনে নিয়ে এসেছি। আমরা ইতিহাসে যার যা প্রাপ্য সেটি তাকে দিতে চাই। যারা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিল নির্যাতিত হয়েছিল তাদেরকে আওয়ামী লীগ স্মরণ করতে চায়না।

বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর আহবায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন সাবেক ছাত্র নেতা ফজলুল হক মিলন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন। এছাড়া আলোচনা সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোঃ মাইনুল ইসলাম, সাবেক ছাত্রনেত্রী আরিফা সুলতানা রুমা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএস