ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর রিপোর্ট রাজনৈতিক কারণে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, মাত্র ৩৫ জনের কাছ থেকে তথ্য নিয়ে আড়াই লাখ লোক সম্পৃক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে ঢালাওভাবে টিআইবি রিপোর্ট তৈরি করেছে। মন্ত্রণালয়ের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ঢালাওভাবে এ ধরনের অভিযোগ করা ঠিক হয়নি।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে নাসিম এ দাবি করেন।

জেআই