বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, ইতিহাস বলে তারা গণতন্ত্রবিরোধী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক নিরাপত্তা, পেশাজীবি রাজনীতিবিদদের অবিলম্বে মুক্তি ও ব্যাপক কারচুপির উপজেলা নির্বাচন সমূহের ফলাফল বাতিলের দাবিতে’ কমল একাডেমী পিরোজপুর এ আলোচনা সভার আয়োজন করে।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ভোটারবিহীন নির্বাচনে ‘মাত্র ৫ থেকে ১০ ভাগ ভোট পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এটা জাতির জন্য লজ্জাজনক। পরবর্তীতে তারা উপজেলা নির্বাচনে এসেও মহাকারচুপির আশ্রয় নিল।’
বর্তমান সরকারকে স্বৈরাচারী উল্লেখ করে অবিলম্বে সরকারের বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন সমূহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সংগঠনকে শক্তিশালী করেন। প্রতিটি কর্মী জনগণের ভেতরে প্রবেশ করেন তাহলেই সরকারের পতন ত্বরান্নিত হবে।
সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘দেশে নাগরিকদের আজ কোনো নিরাপত্তা নেই। যখন তখন গুম হচ্ছে, খুন হচ্ছে। তবে প্রধানমন্ত্রী চাইলে ২৪ ঘণ্টার ভেতরে গুম হওয়া ব্যক্তিও মুক্তি পেয়ে যায়।’
‘সরকার ধীরে ধীরে দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের সকল ক্ষমতা আজ প্রধানমন্ত্রীর হাতেই ন্যাস্ত। একজনের হাতে ক্ষমতা চলে যাওয়ার কারনেই দেশে আজ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।’
তিনি বলেন, ‘ঐক্য না হলে অর্জন সম্ভব নয়। এজন্য আপনাদেরকে এক হতে হবে। কারণ এটা সাধারণ আওয়ামী লীগ নয়
সংগঠনের চেয়ারম্যান মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন যুবধারা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দিন মোহাম্মদ প্রমুখ।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না'
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, ইতিহাস বলে তারা গণতন্ত্রবিরোধী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে





