সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর উদ্যোগে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইয়াসমিন হত্যা দিবস) উপলক্ষে ঘরে বাইরে সর্বত্র নারীর উপর সহিংসতা-নিপীড়ন বন্ধ করার দাবিতে র্যালি শুরু হয়ে পল্টন মোড় ঘুরে সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলের সামনে এসে শেষ হয়।
দীলরুবা নূরী পরিচালনায় ঢাকা রিপোর্টারস ইউনিটির ৩য় তলায় স্বাধীনতা হলে ‘জাতীয় কনভেনশন’ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন রওশন আরা রুশো, প্রকৌশলী শম্পা বসু, ইশরাত জাহান লিপি, দীপালী রানী। সমাবেশে আরো উপস্থিত ছিলেন নূরজাহার ঝর্না, শামসুন্নাহার জ্যোৎনা, মাহমুদা খাতুন, আকতারা বেগম আঙ্গুর প্রমুখ।
এরপর দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় কনভেনশনের আলোচনা সভা সেগুনবাগিচাস্থ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সভাপতি রওশন আরা রুশো এবং সভা পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু।
১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম অধিবেশনে আলোচনা করবেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, শিক্ষাবার্তার সম্পাদক অধ্যাপক এ এন রাশেদা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর সরিফা সালোয়া ডিনা, শ্রমজীবী নারী মৈত্রী এর আহবায়ক বহ্নিশিখা জামালী, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এর সভা প্রধান তাসলিমা আক্তার, গণজাগরণ মঞ্চ-এর মুখপাত্র ডা: ইমরান এইচ সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী ও প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট এর সদস্য ড. হাফিজুল আলম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সভাপতি ইমরান হাবীব রুমন।
৩টা থেকে ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে আলোচনা করবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, প্রতিদিনের সংবাদ এর সম্পাদক আবু সাঈদ খান, সিপিবি নারী সেল এর আহবায়ক লক্ষী চক্রবর্তী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এলিনা খান, আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন, প্রমুখ। জতীয় কনভেনশন শেষে পরবর্তী দাবি ও কর্মসূচি ঘোষণা করা হবে।
এসএ - প্রেসবিজ্ঞপ্তি





