আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণ এমন পর্যায়ে গেছে যে তারা একটি জনসভাকে সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শুক্রবার) রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের স্মরণসভায় আমীর খসরু এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “নিরপেক্ষ নির্বাচনের যদি কোনো মেসেজ (বার্তা) দিতে হয়, তাহলে এ মুহূর্ত থেকে আপনাকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

বিএনপির জনসভা নিয়ে নাটক চলছে মন্তব্য করে খসরু বলেন, আওয়ামী লীগের মধ্যে অরাজনৈতিক, অগণতান্ত্রিক আচরণ এমন পর্যায়ে গেছে, তারা একটি জনসভা পর্যন্ত সহ্য করতে পারছে না।

আমীর খসরু আরও বলেন, সাংবিধানিক অধিকারের বিষয়টিকে সরকার তার ইচ্ছার অধীনে নিয়ে গেছে। আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটলে দেশ বিপর্যয়ের দিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এমবি