বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বাজেট আলোচনার এক পর্যায়ে রুমিন ফারহানা নিজের এলাকার উন্নয়নের কথা তুলে ধরার জন্য নির্ধারিত সময়ের চেয়ে আরো কিছুটা সময় চান। তিনি বলেন, স্পিকার, আমি এবার আমার এলাকার কথায় একটু আসি।

আমাকে দুটো মিনিট সময় বাড়িয়ে দেবেন স্পিকার। কারণ, আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না।

কোনো দলের চিফ হুইপ আমার দায়িত্ব নিতে চান না মাননীয় স্পিকার।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, আমি আপনার স্পেশাল ডিসক্রেশনের (বিশেষ ক্ষমতা বা বিবেচনা) দিকে তাকিয়ে আছি মাননীয় স্পিকার। দুটো মিনিট আমাকে বাড়িয়ে দেবেন।

এমএম