বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আদাবর থানা আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মালামাল সহ ভ্যান, নগদ অর্থ ও ফার্মেসির জন্য ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান মূসা বলেন, জামায়াত একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ ও জাতি গঠনের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। মূলত, গণমানুষের কল্যাণকামীতায় জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য। আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভর করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। সে ধারাবাহিকায় আজ আমরা শ্রমজীবী মানুষের মধ্যে মালামাল সহ ভ্যান, নগদ অর্থ ও ওষুধ বিতরণ করছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা ও সদিচ্ছা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করতে সরকার সহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, নাগরিকের যেকোন সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্টে্রর। কিন্তু দেশ কল্যাণ রাষ্ট্র না হওয়ায় এবং দেশে ন্যায়—ইসাফের সমাজ প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্টে্রর কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের ক্ষমতা রক্ষার কাজে ব্যস্ত রয়েছে। তাই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা ও দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্টে্র পরিণত করার কোন বিকল্প নেই। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
মোহাম্মদপুরে ঈদ সামগ্রী বিতরণ : মোহাম্মদপুর উত্তর থানার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোন পরিচালক জিয়াউল হাসান। আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।
রামপুরায় রিক্সা বিতরণ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা দক্ষিণ থানা আয়োজিত ৩ জন শ্রমজীবী যুবকের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা। থানা আমীর ইঞ্জিনিয়ার আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী এডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেক সহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আইনজীবী বিভাগের ইফতার মাহফিল : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আইনজীবী বিভাগের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট রোকন রেজার পরিচালনার ঢাকার একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন এডভোকেট শরীফ উদ্দীন খন্দকার, এডভোকেট বেলায়েত হোসেন সুজা, এডভোকেট আব্দুল হাই চৌধুরী, এডভোকেট গিয়াস উদ্দিন খান, এডভোকেট আব্দুল খালেক, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট এম আর মাসুদ, এডভোকেট কামাল উদ্দিন, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট নিজাম মাহমুদ, এডভোকেট শাহজাদা সাকিল, ব্যারিষ্টার তারিকুল ইসলাম, এডভোকেট জাকির হোসেন ও এভোকেট আব্দুল বাতেন প্রমূখ।
থানা আমীর আল আমীন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি





