একটি মহল পরিকল্পিতভাবে ইসলাম ধ্বংসের পাঁয়তারা করছে। এরাই ইসরায়েলের এজেন্ট বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন,জঙ্গি ও সন্ত্রাস দমনে ইসলামী চিন্তাবিদ আলেম-ওলামাসহ সবাইকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করা সম্ভব।
বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররমে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে কোনো দাঙ্গা-হাঙ্গামার স্থান নেই। কিন্তু একটি মহল গভীর ষড়যন্ত্রকরে পরিকল্পিতভাবে ইসলাম ধ্বংসের পাঁয়তারা করছে। এরা ইসরায়েলের এজেন্ট।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা ইমাম ও আলেমরা এ সমাবেশে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান।
এসএম





