বর্তমান সরকারের আমলে জনগনের গণতান্ত্রিক, মৌলিক অধিকার সহ সবকিছু হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
তিনি বলেছেন, বর্তমান সরকার অস্ত্রের জোরে ক্ষমতাকে টিকিয়ে রাখবার চেষ্টা করছে। ক্ষমতা চীরস্থায়ী করতে চাচ্ছে তারা। অতীতেও তারা বাকশাল কায়েম করেছিলো। আজও তারা ভিন্ন আঙ্গিকে চেষ্টা করছে। এই একটি মাত্র কারনে বাংলদেশের মানুষ সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
মঙ্গলবার বিকাল চারটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, এই মাসটিকে বিএনপি অত্যন্ত মর্যাদার সাথে স্মরণ করবার জন্যে এবং জাতির সামনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরবার জন্য মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ বিষয়টি অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
কর্মসূচির মধ্যে রয়েছে ২০ মার্চ মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইন্সিটিটিউশনে আলোচনা সভা। ২৫ মার্চ বিএনপি আয়োজিত রাজধানীর ইঞ্জিনিয়ারস ইন্সিটিটিউশনে আলোচনা সভা। দু'টি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ছাত্রদলের উদ্যোগে ২৩ মার্চ দেশব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা ও ২৪ মার্চ ঢাকায় চিত্রাংকন প্রতিযোগিতা।
জাসাসের উদ্যোগে ২দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান তারিখ ও সময় পরে জানানো হবে। মহিলা দলের উদ্যোগে ২৩ মার্চ আলোচনা সভা ও সারাদেশে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবেন।
এর বাইরে যুবদল স্বেচ্ছাসেবক দল, মৎসজীবী দল, তাতী দলসহ অন্যান্য সংগঠন তাদের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করবে।
২৬ মার্চ বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মসুচি পালিত হবে। এর মধ্যে সকাল ৬ টায় সাভার জাতীয় স্মৃতি সৌধে দলের পক্ষ থেকে চেয়ারপারসনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন, ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, সালাহ উদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর//এআর[/b]
রাজনীতি
'অস্ত্রের জোরে ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার'
বর্তমান সরকার অস্ত্রের জোরে ক্ষমতাকে টিকিয়ে রাখবার চেষ্টা করছে। ক্ষমতা চীরস্থায়ী করতে চাচ্ছে তারা। অতীতেও তারা বাকশাল কায়েম করেছিলো। আজও তারা ভিন্ন আঙ্গিকে চেষ্টা করছে। এই একটি মাত্র কারনে বাংলদেশের মানুষ সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছে।





