ঢাকা মহানগনর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র্য সংসদ সদস্য হাজী মো. সেলিমের বিরুদ্ধে সম্পদ দখল ও হুমকির অভিযোগ এনেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মরহুম শামসুল ইসলামের পরিবার।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদিক সম্মেলন করে তারা এ অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে নাবপুরের মরহুম শামসুল ইসলামের মেয়ে সানিয়া ইসলাম অভিযোগ করে বলেন, নবাবপুরের ১০১, ১০২, ১০৩ নম্বর হোল্ডিংয়ে তাদের ভবন নির্মাণ করতে বাধা দিচ্ছে এই আসনের এমপি হাজী মো. সেলিম। এমনকি তাদেরকে নির্মাণাধীন  ভবনের কাজ বন্ধ করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে।

অন্যথায় এই পারিবারের লোকজনকে লাশ ও গুম করে হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন সানিয়া ইসলাম।

সংবাদ সম্মেলনে মরহুম শামসুল ইসলামের স্ত্রী, বড় ছেলে, ছোট ছেলেসহ নবাবপুরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মেয়ে সানিয়া ইসলাম আরো বলেন, ১৯৯৬ সাল থেকে তার বাবা ক্রয় সূত্রে ওই তিনটি হোল্ডিংয়ের সাড়ে ৬ কাঠা জমির মালিক। তখন থেকেই তিনি সেখানে দোকান ভাড়া দিয়ে আসছিলেন। ২০১৩ সাল থেকে বহুতল ভবন নির্মাণ চুক্তির পর তিনি মারা যান। এরপর তার ওয়ারিশরা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

কিন্তু গত সপ্তাহে হাজী সেলিম তার লোকজন নিয়ে সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে দুই দফায় হুমকি দেন। হাজী সেলিম তার শাশুড়ি দেলোয়ারা বেগমের নামে জাল দলিল তৈরী করে জমির মালিকানা দাবি করছেন।

হাজী সেলিম এই জমি নিয়ে আদালতে মামলা করলে আদালত শুধু তদন্তের নির্দেশ দিয়েছেন। উচ্ছেদ বা নির্মাণ কাজ স্থগিতের কোন আদেশ দেননি। তারপরেও হাজী সেলিম জোর করে জমিসহ ভবন দখল করতে চাইছে। এই নিয়ে থানায় অভিযোগ  করলে উল্টো পুলিশ হাজী সেলিমের পক্ষ নিয়েছে।

পরিবারটি বলছে, তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তারা নিজেদের ও সম্পদ রক্ষায় রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী ও স্পীকারের হস্তক্ষেপ চেয়েছেন।

ঢাকা, এমএইচ , ১৬ জুন (টাইমনিউহজবিডি.কম) // টিআই