চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর জনাব মুহাম্মদ আবু বকরকে আজ অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই পুলিশ জনাব আবু বকরকে গ্রেফতার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর জনাব মুহাম্মদ আবু বকর সম্পূর্ণ নির্দোষ। তাকে বন্দী করে রেখে তার উপর জুলুম-নির্যাতন চালানোর উদ্দেশ্যেই জনাব আবু বকরকে বিনা কারনে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
সাংগঠনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করার হীন উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
রাজনৈতিক হয়রানী বন্ধ করে অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর জনাব মুহাম্মদ আবু বকরসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
এমএম





