মঙ্গলবার (২৬ মে) বিকেলে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমীর ডা. শফিকুর রহমান-এর সৌজন্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য উপহার প্যাকেজে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৫ কেজি চিনি, ১ কেজি রসুন, ৫ লিটার সয়াবিন তেল এবং নগদ ১ হাজার টাকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে ড. মাসুদ বলেন, “কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস করা উচিত নয়। অভিযোগ সত্য প্রমাণিত হলে আমরা তার দায় স্বীকার করব। সংগঠনের কেউ অপকর্মে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেন কোনো নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”
লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্প্রতি সম্ভাব্যতা যাচাই করতে বাউফল সফর করেছেন এবং সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা।
এস