শনিবার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান আরও বলেন, চলমান বন্যায় বহু মানুষকে ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠতে হয়েছে। আশ্রয় কেন্দ্রে তাদেরকে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। যে সংখ্যক মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও ঔষুধের সংকট রয়েছে। বানভাসি মানুষদের এই দুর্ভোগ থেকে উদ্ধারের জন্য সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন তার সাধ্যানুযায়ী দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে যাচ্ছে। এই উদ্যোগ দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, আইনজীবী শেখ রোকন রেজা, ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান, ইটনা উপজেলার প্রধান উপদেষ্টা আবুল হোসেন, সদর উপজেলা সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
এমআই





