শুক্রবার জাপানে অনুষ্ঠিত এই বৈঠকে জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।
জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে জাইকার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাইকার প্রতিনিধিদল বাংলাদেশে তাদের বিভিন্ন উন্নয়ন সহযোগিতা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও অবহিত করেন।
আলোচনায় জাইকার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে সংস্থাটির অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
এ সময় ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ জাইকার উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও অগ্রাধিকার পাবে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের কল্যাণ, টেকসই উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এস