বিএনপি চেয়্যারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহের মামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা ইমরান খান ইমনের নেতৃত্বে মালিবাগ রেলগেইট সংলগ্ন খিলগাঁও বিশ্বরোডে বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি খিলগাঁও বিশ্ব রোড হতে মালিবাগ রেলগেট এর সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়, মিছিলটিতে নেতৃত্ব দেন মতিঝিল থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাজন, সাবেক-সাংগঠনিক সম্পাদক হীরা ও মতিঝিল থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান খাঁন ইমন। উক্ত সমাবেশ ও মিছিল থেকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রহের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এমএইচ





