বিএনপি কিংবা আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টির কাছেই মানুষ নিরাপদ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।
আজ (শনিবার) সকালে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, ধীরে ধীরে জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে। তিনি বলেন, জাতীয় পার্টি মানুষের জন্য রাজনীতি করে। হরতাল, হানাহানি আর অপঘাতের রাজনীতি জাতীয় পার্টি সমর্থন করে না।
এরশাদ বলেন, বিএনপি আওয়ামী লীগ কারো কাছেই এদেশের মানুষ নিরাপদ নয়। জাতীয় পার্টির কাছেই সবাই নিরাপত্তা পাবে। জাতীয় পার্টি কোনো জ্বালাও পোড়াও, হানাহানি মারামারিতে বিশ্বাস করে না। শান্তিতে বিশ্বাস করে। জাতীয় পার্টির কাছেই মানুষ নিরাপদ।
এমবি





