রবিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের বিচ্যুতির কারণেই আইনের শাসন প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি। মূলত,ইসলাম ও ইসলামী মূল্যবোধই হচ্ছে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবজ।

কিন্তু শাসকগোষ্ঠী বিভিন্ন তন্ত্রমন্ত্রের কথা বলে জনগণকে বিভ্রান্ত করে জাতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। তাই দেশের গণতন্ত্র,গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচারি ও ফ্যাসীবাদীসরকারের পতনের কোন বিকল্প নেই।

তিনি বলেন, নৈশ্যভোটে সরকারের পতনও নির্বাচনকালীন কেয়ারটেকার দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন জোরদার করতে দলমত নির্বিশেষে সকল একত্র হতে হবে। তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মো. শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসাইন সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি