রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম-খুণের মাধ্যমে গোটা দেশকে একটি হত্যাযজ্ঞের রাষ্ট্রে পরিণত করা হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এজন্য বর্তমান অবৈধ সরকারকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করছি।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুম হওয়ার ২বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গুম-খুনের সমালোচনা করে তিনি আরও বলেন, আজ দেশে যত্রতত্র মানুষের লাশ পড়ে থাকে। গত ৩মাসে বিরোধী দলের ২২জন নেতাকর্মীসহ ৬১ জন মানুষকে গুম করা হয়েছে। এভাবে গত ২বছরে অসংখ্য মানুষ গুম হয়েছে। একটি স্বাধীন দেশের মানুষ প্রতিনিয়ত গুম ও খুণের শিকার হবে এটি মেনে নেয়া যায় না।
বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামীর অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, গতকাল অপহরণ করা হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, গত ৫বছর আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলসহ সাধারণ মানুষের ওপর নির্যাতনের ষ্টিম রোলার চালিয়েছিল। এবারও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে নতুন করে মানুষের ওপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। কিন্তু মানুষ গুম-খুণ করে, নির্যাতন করে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবেনা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগও আনেন তিনি।
এবার আন্দোলন হবে ভিন্ন মাত্রায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের বিবেককে জাগ্রত করে এবার আমাদের আন্দোলন করতে হবে। এই আন্দোলনে সবাইকে ভেদাভেদ ভুলে রাজপথে নেমে আসারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থনৈতিক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করীম চৌধুরী আবেদ প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ,১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেএ[/b]
রাজনীতি
সরকার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত: মির্জা ফখরুল
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম-খুণের মাধ্যমে গোটা দেশকে একটি হত্যাযজ্ঞের রাষ্ট্রে পরিণত করা হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এজন্য বর্তমান অবৈধ





