বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা '৭১ এ রেখা-শ্রীদেবীর ছবি দেখেছেন এবং কোলকাতার হোটেল আয়েশি জীবন কাটিয়েছেন তাদের অনেকেই এখন নিজেদের বড় মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ফারুক বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। তিনি রাজনীতির কৌশল জানেন, সেটা সময়মতোই প্রয়োগ হবে।
সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খান।
সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতারা।
আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধ নিয়ে একচেটিয়া ফায়দা লোটার রাজনীতি পরিহার করে প্রকৃত অর্থে দেশের সেবায় কাজ করার ও গণতান্ত্রিক আচরন করার জন্য আওয়ামী লীগের প্রতি আহবান জানান।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
৭১ এ রেখা-শ্রীদেবীর ছবি দেখে সময় কাটানো অনেকেই এখন মুক্তিযোদ্ধা: ফারুক