১৩ জুন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল চরমোনাই গিয়ে তাঁর অসুস্থতার খোঁজ-খবর নেন এবং তাঁর প্রতি সমবেদনা জানান।

প্রতিনিধিবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এ প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. শায়খ খলিলুর রহমান মাদানী, বরিশাল মহানগরী জামায়াতের আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর, ঢাকা মহানগরী দক্ষিণ উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল জব্বার, বরিশাল মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল অঞ্চল উলামা বিভাগীয় দায়িত্বশীল মাওলানা হাবিবুর রহমান, বরিশাল জেলা উলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা কামরুল ইসলাম খান ও বরিশাল ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আহমাদ বায়জিদ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

এন