বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের পর কোনো প্রতিবাদ সভা না করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির শীর্ষ নেতাদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, কেউ চড় মারলে গাল পেতে দেওয়া যাবে না পাল্টা চড় দিতে হবে। শেখ হাসিনা ভারতের ভালবাসার টানে সব কিছু শুধু দিয়েই যাচ্ছেন। কিন্তু ভালবাসার প্রতিদান স্বরুপ কিছুই পাচ্ছেন না। ভারত কিছু চাইলে তিনি না করতে পারেন না। কারণ ভারতের জন্য তিনি শুধু ইয়েস শব্দটি শিখেছেন আর নো শব্দটি কেবল বাংলাদেশের মানুষের জন্য। তিনি (শেখ হাসিনা) ভাবেন সকল ক্ষমতার উৎস ভারত,দেশের জনগণ নয়।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন,বিএনপি কোনো সংকটে নেই। সংকটে আছে দেশে। আর মহাসংকটে আছে সরকার। কারণ শেখ হাসিনা জানেন ভারত ছাড়া কোনো গতি নেই। ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে তাদের এ সংকটের সূত্রপাত হয়েছে।
দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে উদ্দেশ্য করে তিনি বলেন,তিন পত্রিকায় লিখেছেন মিটিটে একটি জামিন দেওয়া হয়। অবশ্য তিনি এখন খুশি হতে পারেন কারণ তিনি এখন একটি আর্টিক্যাল লিখতে পারেন যে,শুধু প্রতি মিনিটে একটি জামিন নয় এক মিনিটে এক থেকে পাচঁ হাজার হয়রানি মূলক মামলাও হচ্ছে।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান,কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহিম বীর প্রতীক,ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মবিন প্রমুখ।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজিডি.কম) // কেএইচ[/b]