মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের সকল জনগণের রাজনীতি করার প্রয়োজন নাও হতে পারে। কিন্তু পড়াশুনার মাধ্যমে প্রত্যেক ছাত্র-নাগরিককে রাজনীতি-সচেতন হয়ে গড়ে উঠতে হবে, যাতে ক্ষমতাকে প্রশ্ন করার যোগ্যতা তৈরি হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা জানতে পেরেছি বর্তমান সরকারের অনেকেই বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। দেশের চিকিৎসা ব্যবস্থাকে বিদেশি পর্যায়ে উন্নীত করতে না পারলে আপনারা সরকারে থাকার নৈতিক যোগ্যতা হারাবেন।

পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে তিনি বলেন, পাহাড়ে অনেক সমস্যা বিদ্যমান রয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই, পাহাড়ে সুশিক্ষা ও উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

এসএম